ঢাকাThursday , 4 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে গঙ্গা কূপ সংস্কারের উদ্বোধন।

Link Copied!

 

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:

নওগাঁ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর প্রেম গোসাই মন্দিরের ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে গঙ্গা কূপ সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী বজলুর রশিদ, মন্দির কমিটির সভাপতি কাঞ্চন চন্দ্র সাহা, গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পুরোহিত শ্যাম সাধু, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, নারায়ন চন্দ্র প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।