মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁ নিয়ামতপুরে পেশাজীবি সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’স বাংলাদেশ (আইডিইবি) নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় নবনির্মিত উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা আইডিইবি শাখার সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকরামুল বারী। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আইডিইবি শাখার সভাপতি একেএম নাজমুল আলম।
আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি এ প্রতিষ্ঠান নিয়ে আলোকপাত করেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
