ঢাকাThursday , 4 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা।

Link Copied!

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির ১৬৭ ডেসিমাল জমি দখলের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ বিবাদী উপজেলার চকগোপাল গ্রামের মৃত মেছের আলীর ছেলে সিরাজুল ইসলাম ও শামসুদ্দিন, নুর মোহাম্মদ, তছলিম, হানিফ পিতা – মেছের এবং মিনহাজুল পিতা- সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম গত ১৫ জুলাই নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করেন। রফিকুল ইসলাম মান্দা উপজেলার আইওরপাড়া গ্রামের মৃত তাহির উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বরিয়া গ্রামে পাশ্ববর্তী মান্দা উপজেলার আইওরপাড়া গ্রামের রফিকুল ইসলাম ক্রয়সূত্রে ৫৯ খতিয়ানের বিভিন্ন দাগে ১৬৭ ডেসিমাল জমি ভোগ দখল করে আসলেও বিবাদীরা সম্পত্তি দখলের পাঁয়তারার কারণে বাদী আদালতে ১৪৪ ধারার মামলা আবেদন করলে আদালত ১৪৪ ধারা জারি করে প্রবেশের নিষেধাজ্ঞা আদেশ জারি করে। আদালতের নিষেধাজ্ঞা ১৪৪ ধারা অমান্য করে বিবাদীরা গত ১৫ জুলাই থেকে জোরপূর্বক হালচাষ শুরু করে।
রফিকুল ইসলাম বলেন, আমি বিবাদী সিরাজুল ইসলাম ও শামসুদ্দিনের পিতা মৃত মেছের আলীর কাছ থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছি। কিন্তু বিবাদীরা জোরপূর্বক আমার দখলীয় জমিতে এসে চাষের চেষ্টা করছে।
এদিকে জোরপূর্বক জমি দখলের চেষ্টা কেন করছেন? এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, আমরা জোরপূর্বক কারো জমি দখল করছি না। বাবা মারা যাবার আগে ওই জমির কিছু অংশ মায়ের নামে লিখে দেয়। ওই অংশ নেওয়ার জন্য চেষ্টা করছি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে উভয়পক্ষকে নিয়ে আগে বসা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।