ঢাকাThursday , 4 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে বলাৎকার।

Link Copied!

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁ নিয়ামতপুরে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে(১১) বলাৎকারের ঘটনা ঘটেছে। ঘটনাটি ১ আগস্ট সোমবার আফাজ উদ্দিন (৬৫) এর নামে থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। পরে মঙ্গলবার অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভাতকুন্ডু গ্রামে। আফাজ উদ্দিন ভাতকুন্ডু গ্রামের মৃত রবি মন্ডলের ছেলে। ঘটনার পর থেকে আফাজ উদ্দিন পলাতক রয়েছেন। এখন পর্যন্ত আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশু শিক্ষার্থী লেখাপড়ায় পিছিয়ে পড়ায় দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। ভুক্তভোগীকে প্রতিবেশী আফাজ উদ্দিন বিস্কিটের প্রলোভন দেখিয়ে ১ আগস্ট সন্ধ্যার দিকে ওই শিশু শিক্ষার্থীকে একই এলাকার মোস্তফার বাড়ির চিপাগলিতে শিশুটির মুখ চেপে ধরে পায়ুপথে জোরপূর্বক বলাৎকার করে এবং কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আফাজ উদ্দিন আমাদের প্রতিবেশী। আমার ছেলেটি পড়াশোনায় পিছিয়ে পড়ায় দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিবেশীরা আমাকে জানালে বাড়ি ফিরলে ছেলে আমাকে সবকিছু খুলে বলে। তার মতো বয়সের মানুষের কাছ থেকে এমন ঘটনা আশা করা যায় না। আমি এ ঘটনায় আফাজ উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।