মনা,যশোর জেলা প্রতিনিধ:
যশোর পৌর আওয়ামী লীগসহ জেলার আরো চারটি উপজেলার ‘বিতর্কিত’ পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জেলা নেতাদের সাথে বৈঠক করে কমিটিগুলো স্থগিত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বিএম মোজাম্মেল হক।
জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়া যশোর শহর শাখা এবং অভয়নগর, ঝিকরগাছা, বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলা শাখায় সম্প্রতি পূর্ণাঙ্গ কমিটির তালিকা পত্রিকায় পাঠানো হয়। কিন্তু এই কমিটিগুলো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠক থেকে বিতর্কিত এসব কমিটি স্থগিত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
