ঢাকাThursday , 4 August 2022
  • অন্যান্য

নওগাঁয়, বজ্রপাতে স্কুল ছাত্র ও গরুর মৃত্যু।

Link Copied!

 

মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় বজ্রপাতে দরিদ্র পরিবারের দুটি গরুসহ এক স্কুল ছাত্রের মৃত্যু, পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে মহব্বত আলী (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে, একই সময় দুটি গরুরও মৃত্যু হয় নিহত ছাত্র মহব্বত আলী  চকগোবিন্দ গ্রামের মোঃ এছার আলীর ছেলে ও চকমৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়ুয়া ছাত্র।

স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, নিহত শিশু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় লেখাপড়ার পাশাপাশি সংসারের কাজকর্ম করতো বুধবার বিকাল ৩টারদিকে সে আত্রাই নদীর পশ্চিম পার্শ্বে মিরাপুর মাঠে গরুকে ঘাষ খাওয়াচ্ছিল এ সময় বজ্রপাতে তাদের দুইটি গরুসহ সে প্রাণ হারায়, সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক কিশোর ও দুটি গরুর মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।