ঢাকাWednesday , 3 August 2022
  • অন্যান্য

যশোরে বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই ভাইয়ের।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধি:

ছবিঃ প্রতীকী
গরুর জন্য মেশিনে ঘাস কাটতে গিয়ে যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাই হলেন- তৌহিদুল ইসলাম (৪২) ও রুহুল আমিন (৩৮)। তারা ওই গ্রামের মৃত খেলাফত মোল্লার ছেলে। তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এদের মধ্যে তৌহিদুল ইসলাম পেশায় হোমিও ডাক্তার। বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন এ ঘটনা নিশ্চিত করেছেন।
রাতে যশোর জেনারেল হাসপাতালে তৌহিদুলের ভায়রা ভাই জিল্লুর রহমান জানান, রুহুল আমিন গরুর জন্য মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার চিৎকার শুনে তৌহিদুল ইসলাম দৌড়ে যান। তিনি মনে করেন মেশিন তার ভাইয়ের গায়ের ওপর পড়েছে। তিনি মেশিন ধরে সরাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুই ভাইয়ের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় বলেন, হাসপাতালে তাদের মৃত অবস্থায় আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।