ঢাকাWednesday , 3 August 2022
  • অন্যান্য

ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের ” সহকারী স্টেশন মাস্টার-২০২২” নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

Link Copied!

 

শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ বিভাগে অনুষ্ঠিতব্য রেলপথ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ রেলওয়ের “সহকারী স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষা-২০২২” সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ আগষ্ট) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভাটির আয়োজন করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব জনাব মো:শফিকুর রেজা বিশ্বাসে সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেন্জ এর ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার ( পিপিএম,সেবা) জনাব মোহা: আহমার উজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: সফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তাসলিমা মোস্তারী, ময়মনসিংহের সিভিল সার্জন জনাব মো: নজরুল ইসলাম।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিবগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।