ঢাকাWednesday , 3 August 2022
  • অন্যান্য

যশোর বেনাপোলে বিভিন্ন মামলার পলাতক ১৪ আসামী গ্রেফতার

Link Copied!

 

মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪ জন আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

বুধবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রহমত আলী, মোঃ মেহেদী হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আমিনুর রহমান, তুহিন ইসলাম, মোঃ ইমরান, মোঃ রফিকুল সরদার, মোঃ আতিয়ার রহমান (আতি), সোহেল রানা, মোঃ হাবিবুর রহমান, মোঃ আমিন আউলিয়া (৩৪), মোঃ তাজউদ্দিন আহম্মেদ শরিফ, মোঃ মোরশেদ আলী, মোঃ সাদেকুল ইসলাম।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোলের বিভিন্ন এলাকায় রাতে অভিযান পরিচালনা করে ১৪জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।