ঢাকাWednesday , 3 August 2022
  • অন্যান্য

নওগাঁয়, প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার।

Link Copied!

 

মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলায় নিখোঁজের ১২ঘণ্টা পর রতন প্রামানিক (২৮) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ, মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বিলকৃষ্ণপুর বাজার এলাকায় একটি ফসলি জমি থেকে লাশ উদ্ধার করেন, নিহত রতন প্রামানিক উপজেলার বিলপালশা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বিলকৃষ্ণপুর বাজারে ঘুরতে এসে রাতে আর বাড়ি ফিরেনি রতন সে বাড়িতে না ফিরে যাওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে এবং রাতে তার কোনো সন্ধান না  পাওয়ায় এরপর মঙ্গলবার সকাল ৭ টার দিকে স্থানীয় লোকজন বিলকৃষ্ণপুর বাজার এলাকায় ফসলি জমির পানিতে মৃত অবস্থায় রতনের লাশ দেখতে পান।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকালে প্রতিবন্ধী যুবক রতনের লাশ উদ্ধার করা হয়, প্রাথমিক ভাবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে, তদন্তের ভিত্তিতে সঠিক বিচারের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।