ঢাকাTuesday , 2 August 2022
  • অন্যান্য

বাগেরহাটে দুই জেএমবি সদস্যের ৭ বছরের কারাদন্ড

Link Copied!

শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে দুই জেএমবি সদস্যকে৭ বছরের সশ্মম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে বাগেরহাট যুগ্ন জেলা ও দায়রা জজ্ব আদালত-২ এর
বিচারক মোঃ খুরশীদ আলম আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ রায় কার্যকর করেন।

 

একই সাথে আসামীদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন তিনি।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের মোঃ আকবর আলী(৩৩)ও বরগুনা জেলার বান্দর গাছিয়া গ্রামের মেহেদী হাসান ওরফে আবীর (৪২)।

মামলা সূত্রে জানাযায়, ২০০৯ সালের অক্টোবরে মোল্লাহাট উপজেলা থেকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অপরাধে দন্ডপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে র‌্যাব।

২৭ অক্টোবর র‌্যাব-৬ খুলনার উপসহকারি পরিচালক মোঃ আলাউদ্দিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ প্রমানের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন।

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক দিলীপ সরকার জানান যে,  আসামীদের উপস্থিতে আদালত এই রায় প্রদান কার্যকর করা হয়েছে। আমরা আসামীদের কারাগারে প্রেরণ করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।