স.র সাঈদ
মীরসরাই, চট্টগ্রাম।
মীরসরাইয়ে নিজামপুর সরকারি কলেজের সামনে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২রা আগষ্ট) সকাল আটটার দিকে কলেজের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত হওয়া শিক্ষার্থীর নাম মিশু রাণী দেবি নাথ পলি(১৮) এবং সে নিজামপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় বিভাগের শিক্ষার্থী। মেয়েটি উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সূর্য মোহন দেব নাথের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত হওয়া এ শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিল।হঠাৎ দ্রতগামী একটি লরির সাথে তার ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তৎক্ষণাৎ পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং লরির চালক সহ চালকের সহকারীকে আটক করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
