ঢাকাTuesday , 2 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে গাঁজা ও গাঁজা বিক্রয়ের টাকাসহ ১ ব্যবসায়ী আটক।

Link Copied!

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁ নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারে অভিযান চালিয়ে ১১৪ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রয়ের ২০ হাজার টাকা মনিরুল ইসলাম মানুর(৫০) কাছ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে। গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মানু ছাতড়া গ্রামের বৈরাগীপাড়ার মৃত মাজেদ আলীর ছেলে। গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিমুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এজাহার সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) সেলিমুজ্জানের নেতৃত্বে উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া বাজারে অবস্থানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারের তিন মাথাগামী পোস্ট অফিসের রাস্তায় গাঁজা বিক্রি হচ্ছে। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরকে জানালে তিনি অভিযান পরিচালনা করতে বলেন। অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ব্যবসায়ী মনিরুল পালানোর চেষ্টার সময় পুলিশের সঙ্গীয় ফোর্স তাকে ধরলে তার নিকট থেকে ১১৪ পুরিয়া গাঁজা ও ২০ হাজার টাকা উদ্ধার করে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।