। মোঃ কায়সার রশীদ, শেরপুর জেলার প্রতিনিধি।।।।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবোত্তর গ্রামের মোফাজ্জল (৪৫) মৃত নুর মোহাম্মদ সরকারের ছেলে সুদের টাকা না আদায় করতে না পেয়ে শিশু সম্রাট (১০) কে অপহরন করে। অপহরনকৃত শিশু একই গ্রামের আব্দুল হালিম এর ছেলে ও মালিঝিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ য় শ্রেণীর ছাত্র। অবশেষে পুলিশের হস্তক্ষেপে নালিতাবাড়ী উপজেলার নলজুড়া বাজার থেকে উদ্ধার করা হয়। ১ আগস্ট সোমবার সন্ধ্যায় অপহ্রত শিশু সম্রাট কে উদ্ধার করা হয়। অপহ্রত শিশু সম্রাট এর পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বিগত ৭/৮ মাস আগে শিশু সম্রাট এর বাবা মা সুদখোর মোফাজ্জল এর কাছ থেকে ৫০ হাজার টাকা দাদন হিসেবে নেয়। গ্রহণকৃত টাকা থেকে সুদ বাবদ ১৮ হাজার টাকা এবং আসল থেকে ১৫ হাজার টাকা ফেরত দেয় ধপহরনকৃত শিশুটির বাবা মা। বাকী টাকার জন্য সুদখোর মোফাজ্জলের কাছে সময় চাইলে সুদআসল সহ ২ লাখ টাকা দাবী করে বসে। দাবীকৃত টাকা পরিশোধ না করলে তাদের শিশু সম্রাট কে অপহরন করা হবে বলে গত কয়েকদিন আগে শিশুটির মা কে মোবাইল ফোনে জানিয়ে দেয় সুদখোর মোফাজ্জল। এত অল্প সময়ের মধ্যে সুদআসলে ২ লাখ টাকা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করায়, ৩১ জুলাই রোববার দুপুরে সুদখোর মোফাজ্জল শিশু সম্রাট (১০) কে অপহরন করে। এ বিষয়ে এলাকায় তোলপাড় উঠায়, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিরুল আলম ভূইয়ার নিদেশে, এসআই রুবেল, এসআই হাবিবুর রহমান, এসআই সাকিব ও এএসআই রাফায়েল চাম্বুগং সহ সঙ্গীয় পুলিশ নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ১ লা আগস্ট সোমবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা র নলজুড়া বাজার থেকে শিশু সম্রাট কে উদ্ধার করা হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে সুদখোর মোফাজ্জল পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে, শিশু সম্রাট এর নানী জুলেখা বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অপহরণের দায়ে মামলা দায়ের হয়েছে। অপহরনকারী পলাতক থাকায় পুলিশি অভি্যান অব্যাহত থাকবে।
