ঢাকাSaturday , 7 May 2022
  • অন্যান্য

যশোরের শার্শার আমলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

admin
May 7, 2022 11:42 am
Link Copied!

স্টাপ রির্পোটার

যশোরের শার্শা উপজেলার আমলাই মাদ্রাসা পাড়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন মুসল্লী আহত হয়েছেন। শুক্রবার (৬ মে) জুম্মার নামাজ শেষে মসজিদের ভেতর এই সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, মসজিদ কমিটি বিলুপ্ত হওয়ায় শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম সাহেব মসজিদের কমিটি গঠনের ঘোষনা দিলে বিলুপ্ত কমিটির সভাপতি আবু সাঈদ মাস্টার, উপর মহলের দোহাই দিয়ে কমিটি এখন করা যাবে না বলে জানাই। কিন্তুু মুসল্লীরা আজই একটি কমিটি করার জন্য বললে সাঈদ মাস্টার ও আমিনুর রহমানের নাম প্রস্তাবে আসে। জনমত যাচাইয়ে আমিনুর রহমানের সমর্থন বেশী হওয়ার পরপরই সাইদ মাষ্টার ও তার সমর্থিত লোকজন কমিটি এখন হবে না বলে, হট্টগোল বেধে যায়। মুসল্লীরা কমিটি না করার নির্দেশদাতা উপর মহলের নাম জানতে চাইলে, সাঈদ মাষ্টার সমর্থিত মুসল্লরা গালাগালি করতে থাকলে দুই পক্ষ সমর্থিত মুসল্লীদের মধ্য সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় আমিনুর সমর্থিত, ইমানুর,আঃ রশিদ নুনু, ওহাব,নসর, হারান সহ ১০ জন আহত হয়। এবং সাঈদ মাস্টার সমর্থিত দোলোয়ার হোসেন,আবু সইদ, হাবিবুল্লাহ ও আব্দুর রহিম সহ ৪জন আহত হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম জানান,মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষ মুসল্লীদের সংঘর্ষের খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে আমি সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।