ঢাকাTuesday , 2 August 2022
  • অন্যান্য

মীরসরাইয়ের ওচমানপুর ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ৫টি পরিবারের বসতঘর।

Link Copied!

 

স.র সাঈদ,মীরসরাই, চট্টগ্রাম।

মীরসরাই উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ৫টি পরিবারের বসতঘর।সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের থেকে জানা যায়, সোমবারে সকাল ১১ টার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেলে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বসতঘরের আসবাবপত্র, স্বর্নলংকার,নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনেকে ধারণা করেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ৫ নং ওচমানপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল হক সহ অনেকে। চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পাঁচ হাজার টাকা প্রদান করা হয় এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।