ঢাকাMonday , 1 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় র‍্যালী ও অনুষ্ঠিত।

Link Copied!

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁর নিয়ামতপুরে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে উপজেলা ভিত্তিক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১২ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সমাজসেবা অফিসার, বীরমুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা প্রমূখ।
আলোচনা সভায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।