ঢাকাMonday , 1 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে ১৫ আগষ্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

Link Copied!

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁর নিয়ামতপুরে ১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর সরকারি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ওবায়দুল হক, রফিকুল ইসলাম, মোত্তালিব হোসেন বাবর, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা প্রমূখ।
প্রস্তুতি সভায় ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।