ঢাকাMonday , 1 August 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে ২ সন্তানের জননীর রহস্য জনক মৃত্যু

Link Copied!

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে কমলা বেগম (৪০) নামে ২ সন্তানের জননীর রহস্য জনক মৃত্যু হয়েছে।

সোমবার ১ আগষ্ট বকশীগঞ্জ সদর ইউনিয়নে সূর্যনগর মধ্য পাড়া গ্রামে আসলাম হোসেনের স্ত্রীর রহস্য জনক মৃত্যু হয়েছে।

স্থানীয়’রা জানান, সোমবার সকালে তার স্বামী মাঠে কাজ করতে গেলে প্রতিবেশিরা বাড়ীতে গিয়ে দেখতে পায় ঘরের মাঝ খানে শুয়ে আছে কমলা বেগম তাকে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না করলে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল আট টার দিকে সদর হাসপাতালরে নিলে কর্তব্যরত ডাক্তার’ রা মৃত ঘোষনা করেন।

থানার উপ পরিদর্শন এসআই সালাম জানান, বিষ প্রানে কমলা বেগম মারা গেছে বলে জানা যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন তিনি দৈনিক অধিকারকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।