ঢাকাMonday , 1 August 2022
  • অন্যান্য

ডোমারে ট্রাক্টরের ধাক্কায় নিহত দুই

Link Copied!

মোঃ সাকিব জাহান(মিশূ)

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বোড়াগাড়ি-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকার মৃত শুকারু মামুদের ছেলে ভ্যানচালক আফসারুল ইসলাম (৪৫) ও ডিমলা বড় মসজিদ এলাকার লেবু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫)। এ ঘটনায় জহুরুলের বোন লিমা আক্তার গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চালবোঝাই একটি ট্রাক্টর জলঢাকা যাওয়ার সময় স্কেল ভেঙে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এসময় ভ্যানে থাকা দুই যাত্রী ছিটকে পড়ে গেলে ট্রাক্টরে থাকা চালের বস্তা তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন। আহত হন আরও একজন। আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি উদ্ধারের কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।