ঢাকাMonday , 1 August 2022
  • অন্যান্য

ইবি ছাত্রলীগের নতুন সভাপতি আরাফাত, সম্পাদক জয়

admin
August 1, 2022 12:25 am
Link Copied!

 

মোঃ খলিলুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি:

আট মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফয়সাল সিদ্দিকী আরাফাত সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

 

রবিবার (৩১ জুলাই) রাত ১১টায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটি ঘোষণার পর রাতেই টায় আনন্দ মিছিল করেছে আরাফাত ও জয় সমর্থকরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কমিটির অন্যান্য সদস্য হিসেবে সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মো: আল-মামুন, ফাহিমুর রহমান সেতু, মো: মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মো: মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা, এহসানুল হক ঈশান; যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো: মুজাহিদুল ইসলাম, মো: সরোয়ার জাহান শিশির, মো: মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ ও মো: হামিদুর রহমান মনোনীত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।