স.র সাঈদ
মীরসরাই, চট্টগ্রাম।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নে কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল ৩০ জুলাই শনিবার স্থানীয় নুরুল গণী ইসলাম একাডেমি মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংগঠনের সদস্যরা ১৫০ টি চারাগাছ রোপণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ফেরদাউস আলম।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে সংগঠন নেতৃবৃন্দ বলেন, ২০২১ সালে আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের বৃক্ষরোপণ কর্মসূচি।
এ সময় অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল,অর্থ সম্পাদক রিয়াদ বাশসা,প্রচার সম্পাদক নুর আবছার রাজু,কার্যকরী সদস্য নাহিদুল হক ইমু সহ আরো অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
