ঢাকাSunday , 31 July 2022
  • অন্যান্য

গোমস্তাপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

admin
July 31, 2022 10:29 pm
Link Copied!

 

আসাদুল্লাহ আহমদ , গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। এসময় গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে পানিতে ডুবে,বজ্রপাতে, অগ্নিকা-ে,ঝড়ে, নিহত,আহত ও ক্ষতিগ্রস্থদের মাঝে সর্বমোট ১লক্ষ ২০হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।