রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আজ
৩১ জুলাই ২০২২ খ্রি. তারিখ (রবিবার)বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা’র ত্রি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৪) এর নবনির্বাচিত পরিষদ সদস্যদের উপজেলা প্রশাসন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, মাননীয় সংসদ সদস্য ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় জনাব মোঃ গোলাম কিবরিয়া ও জনাব মোসা: শিউলি বেগম, সম্মানিত নবনির্বাচিত সদস্যবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত অবসরপ্রাপ্ত কর্মচারীবৃন্দ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
