ঢাকাSunday , 31 July 2022
  • অন্যান্য

ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে মসিকের অভিযান

Link Copied!

 

শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়ময়নসিংহ নগরীতে ভেজালমুক্ত খাবার নি‌শ্চিত কর‌তে ময়মন‌নিংহ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু ম‌হোদয়ের নির্দশনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এরই ধারাবাহিকতায় আজ (৩১জুলাই) বেলা ১১টায় স্বাস্থ্য বিভাগের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার নগরীর গাঙ্গিনার পাড়, গ্রীন পার্ক, শীতল ছায়া, হোটেল আল হাফিজ,পাক মুসলিম,রোম থ্রী,মিষ্টি কানন,কৃষ্ণা কৃবিন,দয়াময়, টিপটপ কনফেকশনারী পরির্দশন করেন।

প্রতিটি প্রতিষ্ঠানের প্রিমিসেস লাইসেন্স আছে কী না,রান্না-ঘরে ফ্রি‌জের মাঝে পচাঁ বাশী খাবার রাখা হয়েছে কী না তা পর্যবেক্ষণ করেন এবং যাদের প্রিমিসেস লাইসেন্স নেই তাদেরকে দ্রুত সময়ের মাঝে লাইসেন্স করা জন্য এবং যাদের লাইসেন্স নবায়ন করা নেই তাদেরকে লাইসেন্স দ্রুত নবায়ন করতে নির্দেশ দেন।

প্রতিষ্ঠানের কর্মচারীদের জাতীয় পরিচয় পত্র মসিকের অফিসে পৌঁছানোর নির্দেশ দেন ।

এ অভিযানে আরোও উপস্থিত ছিলেন মসিক স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন,মোঃ রেজাউল আলম, মোঃ মোখলেছুর রহমান, সহকারী আব্দুর রহমান সুরুজ সহ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।