ঢাকাSaturday , 30 July 2022
  • অন্যান্য

অভয়নগরে ৩ মাদক ব্যবসায়ি আটক।

Link Copied!

 

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

শনিবার দুপুরে ফেনসিডিলসহ দুইভাইকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। যশোরের অভয়নগর উপজেলার বুইকারা ড্রাইভারপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় গাজা সহ অপর এক ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন দুই ভাই মোহাম্মদ আলী (২৬) ও ওহিদুল ইসলাম (৩২)। কাজে সভা আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর।

উপজেলার ড্রাইভারপাড়া এলাকায় থেকে তাদের নতুন ও পুরাতন বাড়িতে অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ দুইভাইকে আটক করা হয়।
অন্যদিকে গাঁজাসহ জাহাঙ্গীর নামক এক ব্যক্তিকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) পরিদর্শক বাবুল আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ড্রাইভারপাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারি মোহাম্মদ তার নিজ বাসভবনে মাদক বিক্রি করছে।

এমন সংবাদ পেয়ে তাদের নতুন ও পুরাতন বাড়ি অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ ও তার বড় ভাই ওহিদুল ইসলামকে আটক করি। অন্যদিকে গাঁজাসহ জাহাঙ্গীর নামক এক ব্যক্তিকে আটক করা হয়।

এ ব্যপারে থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলনে, মাদকসহ ৩ ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) । এ রির্পোট লেখা পর্যন্ত মামলাটি প্রক্রিয়াধীন ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।