ঢাকাSaturday , 30 July 2022
  • অন্যান্য

যশোরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে পূর্ব শত্রুতার জেরে যশোরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। আহত আবির হোসেন যশোর সদর উপজেলার মুড়লির ওসমান আলীর ছেলে। আবির দানবীর হাজী মুহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ।

আহতের স্বজনেরা জানায়, আবির এবং তার দুই বন্ধু মেহেদী ও প্রা্ন্ত এলাকার স্কুল মাঠে বসে ছিলো। বেলা দেড়টার সময় মুড়লির সুমনের ছেলে ইমন, বকচরের সানাউল আবিরকে অতর্কিত ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছে, আবিরের বাম পায়ের রানের উপরে জখম হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে, সে আশঙ্কামুক্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।