ঢাকাSaturday , 30 July 2022
  • অন্যান্য

যশোরে বিএনপি নেতা টিএস আইয়ুব গ্রেপ্তার মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ৰাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের জনৈক মাসুদুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিএস আইয়ুব পাঁচটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

এতদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।