ঢাকাSaturday , 30 July 2022
  • অন্যান্য

কালিগঞ্জ থানা জামে মসজিদের সম্প্রসারিত ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন হালিমুর রহমান (ওসি)।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

সাতক্ষীরার কালিগঞ্জ থানা জামে মসজিদের সম্প্রসারিত ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের সভাপতি ও থানার মানবিক অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বাবু। কালিগঞ্জ থানা মসজিদের ঈমাম মাওলানা ফারুক হোসেন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থানা জামে মসজিদ কমিটির সেক্রেটারী (ভারপ্রাপ্ত) , বিশিষ্ট সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, মসজিদ কমিটির দপ্তর সম্পাদক শেখ আয়ুব আলী, সদস্য সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সদস্য শেখ মোস্তফা মোহাম্মাদ আলী, মসজিদের মোয়ার্জীন হাফেজ জহুরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও বিজয় নিউজ এর সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ঈমাম বিশিষ্ট ওয়াজিয়ান মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।