এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৯/০৭/২০২২ তারিখ, এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই/৫৬ মোঃ শামীম হোসেন, এএসআই/ আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাথীন চালতেতলা এলাকা হইতে জিআর-৬৭/৯২(আশাঃ), পি-৩০/২২ এর ০৫ বছর সাজাপ্রাপ্ত আসামী ১। খোকন, পিতা-তমিজ উদ্দীন সরদার, সাং-চালতেতলা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করিয়া আসামীকে ইং- ৩০/০৭/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
