এস,কে আব্বাস কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ঃ
কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্দোগে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর ২য় মৃত্যু বাষীকি উপলক্ষে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার ,শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৫ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু ছাঈদ সোহেলের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি এর সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি,উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক কাজী হাবিবুল্লাহ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুবদলের কুশুলিয়া ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক মুরশিদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাআলম, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম ছট্টু, যুগ্ম আহবায়ক আবু মাছুম, ভাড়াশিমলা ইউনিয়ন যুবদলের আহবায়ক মহাসিন, মৌতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী সাঈদ, সদস্য সচিব তয়নুর, এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
