ঢাকাFriday , 29 July 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত।

Link Copied!

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁ নিয়ামতপুরে বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের কাঁচাবাজারে এ সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাজার সমিতির সভাপতি হায়দার আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব। এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, নিয়ামতপুর থানা তদন্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন কবির, উপদেষ্টা বিমল কুমার প্রামানিক, সহ-সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ।
আলোচনা সভায় বাজার সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধ ভাবে থাকার জন্য অনুরোধ জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।