শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৬ কোটি টাকার সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করেন নগর পিতা মোঃ ইকরামুল হক টিটু। উদ্বোধনকৃত কাজগুলোর মধ্যে রয়েছে- ডি এন চক্রবর্তী রোডে আরসিসি ড্রেন নির্মাণ, ঈশান চক্রবর্তী রোড নির্মাণ এবং জেরো পয়েন্ট রাস্তা সংলগ্ন প্রতিমা বিসর্জন ঘাট আরসিসি রাস্তা নির্মাণ।
এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আসিফ হোসেন ডন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী আজহারুল হক প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
