শহিদুল ইসলাম,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত মায়ের গর্ভ ফেটে জন্ম নেওয়া শিশুটিকে রাজধানীর মিরপুরে অবস্থিত “ছোট্টমণি নিবাসে” পাঠানো হয়েছে ।
আজ শুক্রবার জেলা শিশুকল্যাণ বোর্ড এর মাধ্যমে তাকে ময়মনসিংহ মেডিকেল থেকে “ছোট্টমণি নিবাসে” পাঠানো হয়েছে ।
এর আগে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।
নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন,শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।
সমাজসেবা অধিদপ্তরের এমন সিদ্ধান্তে নবজাতকের দাদা মোস্তাফিজুর রহমান বাবলু রাজি হয়ে বলেন, “ছোট্টমণি নিবাসে” আমার নাতি ৫/৬ মাস থাকবে । এই সময়টাতে অভিভাবক হিসেবে যে কোনো সময় তাকে দেখতে যেতে পারব।
আমার বাড়ীর পরিবেশ ভালো না থাকায় ডিসি মহোদয় বলেছেন, আমার বাড়ীতে দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর করে দিবেন। এরপর নাতনিকে বাড়ি নিয়ে আসবো।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বিকেলে ত্রিশালে ট্রাকচাপায় প্রাণ হারান উপজেলার রায়মণি এলাকার জাহাঙ্গীর আলম, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম এবং তাদের ৬ বছরের মেয়ে সানজিদা। এ সময় রত্না বেগমের গর্ভ ফেটে জন্ম নিয়ে বেঁচে যায় শিশুটি।
