এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা, সাবেক সভাপতি নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি শেখ ফিরোজ কবির কাজল এর আব্বা শেখ আবুল হোসেন গতকাল সন্ধ্যা ৬:৩৫ মিনিটে সাতক্ষীরা সিবি হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি মৃত্যুর সময় ২ ছেলে ও ২ মেয়ে এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যু খবর শুনে কালিগঞ্জ উপজেলা শোকের ছায়া নেমে আসে। আজ জুম্মা বাদ ঐতিহ্যবাহি ফকির কাঙ্গালী জামে মসজিদে হাজার হাজার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন উক্ত জানাজায় উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাঈদ মেহেদী, সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ আলহাজ্ব কাজী আলাউদ্দিন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান,মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নরিম আলি মাস্টার,থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ ইন্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন ভাই গণমান্য ব্যক্তি সহ এলাকায় আপামর জনসাধারণ উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু ও ডাঃ মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামান (টুকু) সহ অনেকে।
