মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ থেকে র্যাব বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এমদাদুল হক (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব, সে নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের এনামুল হোসেনের ছেলে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, ওই ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল তাদের নেতৃত্বে বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭শত ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে কুখ্যাত ওই মাদক সম্রাট এমদাদুল হক কে আটক করেছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য “ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ অবৈধভাবে সংগ্রহ করে নানা-কৌশলে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক এবং মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে থাকে বলে স্বীকার করে।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, বিভিন্ন মাদক থেকে দূরে থাকতে পরিবারের প্রতি সচেতনতাবোধ বাড়াতে হবে বলে পুলিশ জানিয়েছেন, আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করা হবে।
