ঢাকাFriday , 29 July 2022
  • অন্যান্য

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি শেখ ফিরোজ কবির কাজল ভাইয়ের আব্বা আর নেই।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা, সাবেক সভাপতি নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি শেখ ফিরোজ কবির কাজল এর আব্বা শেখ আবুল হোসেন আজ সন্ধ্যা ৬:৩৫ মিনিটে সাতক্ষীরা সিবি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি মৃত্যুর সময় ২ ছেলে ও ২ মেয়ে এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যু খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল জুম্মা বাদ জানাজার নামাজ গনপতি ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহাদয়, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হালিমুর রহমান বাবু মহাদয়, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মুন্সি নরিম আলি মাস্টার,থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ ইন্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন ভাই কালিগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাধারণ সম্পাদক, কালিগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক গণমান্য ব্যক্তি সহ এলাকায় আপামর জনসাধারণ উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু ও ডাঃ মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামান (টুকু) শোক প্রকাশ করেছেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।