ঢাকাFriday , 29 July 2022
  • অন্যান্য

যশোর বাস মালিক সমিতির নির্বাচনে সভাপতি বদরুজ্জামান, সাধারন সম্পাদক আরিফ।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর জেলা বাস মালিক সমিতিতে বদরুজ্জামান বাবলু সভাপতি ও এ এস এম আরিফ চাকলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অড্যাভোকেট এস এম শরিফুল আলম মিলন ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, সকাল ১০ থেকে বাস মালিক সমিতির ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ হয়। ১২৭ জন ভোটারের মধ্যে ১২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে বদরুজ্জামান বাবলু ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন ২২ ভোট। সহ-সভাপতি পদে সরোয়ার হোসেন ৬৩, দৌলত হোসেন হান্নান ৬৩ ও লাল কুন্ডু ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুবেদার আনোয়ার হোসেন ৫৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এ এস এম আরিফ চাকলাদার ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিজানুর রহমান ৪২ ও আরিফুল ইসলাম ৩৫ ভোট পেয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুজ্জামান ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিশ্বজিৎ ঘোষ ৫১ ভোট পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে শেক জালাল উদ্দীন ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাফায়েতুল ইসলাম ৪০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মাসুম হোসেন ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রহিম মনা ৩০ ভোট পেয়েছেন। ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে অসিম কুমার দত্ত ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মেহেদী হাসান হিরু ৪৫ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য পদে সোহাগ রানা ৭৬ ও এনামুল হক ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুন্না হোসেন ৫৩ ভোট পেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।