ঢাকাFriday , 29 July 2022
  • অন্যান্য

যশোর কেশবপুরে ১৬ কেজি ভারতীয় রূপা গহনা উদ্ধার।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

কেশবপুরে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১৬ কেজি ৭৪১ গ্রাম ভারতীয় রূপার গহনা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ভালুকঘর ক্যাম্প পুলিশ সরসকাটি বাজারে (বরণডালি ডিগ্রি কলেজ মোড় এলাকায়) থেকে ওই রূপার গহনা উদ্ধার করে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।

ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আজিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় সরসকাটি বাজারে ক্যাম্প পুলিশের অভিযান চলছিল। ওই সময় টহলরত পুলিশ সন্দেহজনক একটি মোটরসাইকেল চালকে জিজ্ঞাসাবাদের জন্য গতিরোধ করে। এক পর্যায় চালক মোটরসাইকেল ও একটি মোবাইল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই মোটরসাইকেলটি ক্যাম্পে নিয়ে এসে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে অভিনব কায়দায় রক্ষিত ১৬ কেজি ৭৪১ গ্রাম ভারতীয় রূপার গহনা উদ্ধার করে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন জানান, উদ্ধার হওয়া রূপা ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।