এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূর্নীতি মুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যায়ে বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক জনাব ড.বেনজির আহম্মেদ স্যারের দিক-নির্দেশনায় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর অক্লান্ত পরিশ্রমে ২০২১-২০২২ সালে স্বচ্ছ প্রকৃয়ার মাধ্যমে দুর্নীতি মুক্ত ভাবে পুলিশ সদস্য নিয়োগ করেন। নিয়গপ্রাপ্ত পুলিশ সদস্যদের মৌলিক প্রশিক্ষনে যাওয়ার আগে অদ্য ইং-২৮/০৭/২২ তারিখ দেবহাটা থানা কম্পাউন্ডে দেবহাটা থানা এলাকা হইতে নিয়োগপ্রাপ্ত ০৭ জন নবাগত পুলিশ সদ্যস্যদের মিস্টি মুখ করান ও ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদেরকে সততার সহিত মানব কল্যাণে নিজেদেরকে উৎস্বর্গ করার জন্য দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন জনাব শেখ ওবায়দুল্লাহ অফিসার ইনচার্জ দেবহাটা থানা, সাতক্ষীরা।
