মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
পুলিশ সদস্যদের সঙ্গে আসামি তজিবর রহমান
পুলিশ সদস্যদের সঙ্গে আসামি তজিবর রহমান
যশোরের চৌগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামে শর্মিলা খাতুন নামে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় তজিবর রহমান নামে একজনকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। এদিন দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ২০১৮ সালের ২২ জুন বিকেলে ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমান কালুর ৯ বছর বয়সী মেয়ে শর্মিলা বাড়ির পাশে আম কুড়াতে যায়। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। চারদিন পর ২৬ জুন সন্ধ্যায় জানতে পারেন হাকিমপুর গ্রামের জামান মৃধার আমবাগানে একটি শিশুর মরদেহ পড়ে আছে। এরপর পরিবারের লোকজন গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
এ ঘটনায় হাফিজুর বাদী হয়ে মামলা করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একই গ্রামের তজিবরকে আটক করে। পরে তিনি স্বীকারোক্তি দেন, ধর্ষণের পরে ওই শিশুকে হত্যা করেন এবং মরদেহটি গাছের পাতা দিয়ে ঢেকে রাখেন।
এ ঘটনায় চৌগাছা থানা পুলিশ ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর তজিবরের বিরুদ্ধে আদালতের চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়। আজ বিচারক আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল
