ঢাকাWednesday , 27 July 2022
  • অন্যান্য

কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি,পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়

admin
July 27, 2022 8:21 pm
Link Copied!

 এস কে আব্বাস কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বীতায় শেখ সাইফুল বারী সফু সভাপতি ও সুকুমার দাশ বাচ্চু সাধারণ সম্পাদক সহ ১৩ সদস্যের প্যানেল নির্বাচিত হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউ,এন,ও, অতিরিক্ত পুলিশ সুপার, থানা অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহ বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন। বুধবার (২৭ জুলাই) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ বিভিন্ন জনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদ্য সভাপতি শেখ সাইফুল বারী সুফু সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, কোষাধ্যক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,এম, আহম্মাদ বাচ্চু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, নির্বাহী সদস্য এস,এম গোলাম ফারুক, নির্বাহী সদস্য সেলিম শাহারিয়ার। এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য জি,এম,সামছুর রহমান, আশেক মেহেদী, আলমগীর হোসেন ও সাংবাদিক শেখ আতিকুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।