স্টাফ রিপোর্টার
আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংঙ্গুটিয়া বাজারে গরুর মাংসের ভাগ নিতে অসম্মতি করায় মৃত হাচেন সরদারের পুত্র মোঃ হাকিম সরদার (৩৪) নামের এক হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে মারাক্তক ভাবে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৭টার সময় চেংঙ্গুটিয়া বাজারে ঈদুল ফিতরের নামাজের আগ মূহুর্তে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এনিয়ে চেংঙ্গুটিয়া গ্রামের সাধারন মানুষের মাঝে আতঙ্ক ও চাপা ক্ষোভ বিরাজ করছে কারো মুখে নেই কোন হাসি ঈদÑআনন্দের কোলাহল স্নান হয়ে গেছে , স্থানীয় একাদিক সুত্রে ও আহত মোঃ হাকিম সরদার অভিযোগ করে বলেন আমি চেংঙ্গুটিয়া বাজারের হোটেল ব্যবসায়ী। প্রায় সময় সকাল বেলা সুমন তালুকদার আমার দোকানে নাস্তা করতে আসতো। প্রায়দিন সুমন নাস্তা খাওয়ার মাঝে মাঝে আমিসহ আমার দোকানের লোকজনের সাথে খারাপ আচরন করতো, পাউরুটি ও ভাজি স্বাদ হয় না খেতে ভালো লাগেনা আমাকে বলতো আমি কি নাস্তা বানাই এনিয়ে আমাকে গালমন্দ করে টাকা না দিয়ে চলে যেত ।আমি ভয়ে কিছু বলতে সাহস পেতাম না। ঘটনার দিন সকালে ঈদুল ফিতর উপলক্ষে চেংঙ্গুটিয়া বাজারের চারজন ব্যবসায়ী মিলে মাংস বিক্রয় করার উদ্দেশ্যে একটি গরু ক্রয় করি।মঙ্গলবার রাতে গরু জবাই করে আগে থেকে নাম লেখা ভাগ বসিয়ে বিক্রি করা মাংস যার যতটুকু ভাগ রাখা সকালে লোকজন আসলে দিয়ে দেই,।কেউ হঠ্যাৎ করে এসে মাংস চাইলে দিতে পারি না।সুমন তালুকদার সকাল বেলা এসে মাংস চাইলে (হাকিম) মাংস দিতে অসম্মতি জানালে সুমন তালুকদার আমার পরিবারের সবার উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে ও কথা কাটাকাটির এক পযার্য়ে সন্ত্রাসী সুমন তালুকদার আমাকে হত্যার উদ্দেশ্যে উপস্থিত লোকজনের সম্মুখে গরুর মাংস কাটার ধারালো চাপাটি দিয়ে মাথায় আঘাত করে। মাথার বামপাশে কানের উপরে মারাক্তক ভাবে জখম হয়,।আমি ডাকচিৎকার দিয়ে সাথে সাথে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটে পরে যাই। লোকজন এগিয়ে আসলে সুমন স্থান ত্যাগ করে উপস্থিত স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আমাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।মাথার আঘাত পাওয়া ক্ষতস্থানে ৬টি সেলাই করে চিকিৎসা দেয় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। হামলাকারী সন্ত্রসী সুমন তালুকদার,রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াছ তালুকদারের আপন চাচাতো ভাই ও মোঃ আলমগীর তালুকদারের মেঝ পুত্র (সুমন তালুকদার)। সুমন বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ তালুকদারের ভাই ও এলাকার প্রতাপশালী পরিবারের সন্তান হওয়ায় কারনে চেংঙ্গুটিয়ার সাধারন জনগন ভয়ে মুখ খুলে কিছু বলার সাহস পায়না। এব্যাপারে আগৈলঝাড়ায় থানা কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে বলেন এখন ও কোন অভিযোগ করা হয়নি তবে প্রস্ত্ততি চলছে ডাক্তারী পরিক্ষা শেষে মামলা করা হবে বলে জানায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
