ঢাকাWednesday , 27 July 2022
  • অন্যান্য

ইউপি চেয়ারম্যানের একান্ত প্রচেষ্টায় মথুরেশপুরের ৬ ছয়টি গ্রামের জনগণ পেতে চলেছে সুপেয় পানি-

Link Copied!

এস কে অজিবর রহমান জেলা প্রতিনিধি সাতক্ষীরা।

সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ উপজেলার ৯নং মথুরেশপুর ইউনিয়নের পশ্চিম পাশে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বয়ে চলেছে কালিন্দী নদী। এই নদীর পাশে অবস্থিত চিংড়া , পাঁচবাড়িয়া, চাকদা ,হাড়দ্দাহ সহ ছয়টি গ্রামের প্রায় ৫০০০ জনগণ একটি ডিপ টিউয়েলের পানি খায়, কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ এক বছর একমাত্র খাবার পানির উৎস এই ডিপ টিউবওয়েলটি নষ্ট হলেও দেখার কেউ হয়নি। দীর্ঘ পাঁচ ছয় কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হতো এই অবহেলিত জনগোষ্ঠীর ।অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম দায়িত্ব ভার গ্রহণের পর কথা দিয়েছিলেন দ্রুত পানির সমস্যা নিরসন করবেন। তার অক্লান্ত পরিশ্রমে উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদীর সার্বিক সহযোগিতায় উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর হতে আজ সকাল ৯ঘটিকায় নুতন ডিপ টিউবওয়েল বসানোর কাজের শুভ উদ্ভোধন করেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অফিসের আশরাফুল আলম ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রমিলা মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গুনধর মন্ডল, অনিমেষ মন্ডল,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।