ঢাকাWednesday , 27 July 2022
  • অন্যান্য

কালিগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Link Copied!

 এস কে আব্বাস ,কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

কালিগঞ্জে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী। জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি শেখ শাহজালাল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল মুখার্জী প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচীত কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। এস কে আব্বাস কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ঃ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।