ঢাকাWednesday , 27 July 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে ওয়ালটন শোরুমে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Link Copied!

জিহাদ আহমেদ জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে সরকারি আদেশ অমান্য করে রাতের বেলায় শোরুম খোলা রাখায় ওয়ালটন শোরুম মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৬ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের ওয়ালটন শোরুমে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী । এসময় সরকারি আদেশ অমান্য করে ওয়ালটন শোরুম খোলা রাখায় এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে শোরুম মালিককে সতর্ক করা হয়। এসিল্যান্ড মো: আতাউর রাব্বী জানান, সরকারের যেসব নির্দেশনা দেওয়া আছে সেসব নির্দেশনা কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।