ঢাকাTuesday , 26 July 2022
  • অন্যান্য

জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকি।

খান মাহাদী :
July 26, 2022 6:57 pm
Link Copied!

 

খান মাহাদী :

– বাংলা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (২৫ জুলাই) জিডি করার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আলিম উল্লাহ খোকন।

জিডিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, সোহেল রানার বিরুদ্ধে জিডি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি আদালত থেকে জামিনে বেরিয়ে হত্যার হুমকি দিচ্ছেন খোকনকে। জিডি নম্বর ১১৫।

মোহাম্মদ আলিম উল্লাহ খোকন জিডিতে উল্লেখ করেছেন, সোহেল রানা জামিনে বের হয়ে তার নামে দায়ের করা মামলা প্রত্যাহার করার কথা বলে। তা না হলে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও কয়েকদিন যাবত অজ্ঞাত লোক তাকে অনুসরণ করছে বলেও উল্লেখ করা হয় জিডিতে।

তিনি আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে কটুক্তি করায় মামলা করা হয় সোহেল রানার বিরুদ্ধে।

প্রসঙ্গত, ‘দেশা দ্য লিডার’সহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন খোকন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।