ঢাকাTuesday , 26 July 2022
  • অন্যান্য

রাজশাহীর বাঘায় কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত।

Link Copied!

 

বাঘা ( রাজশাহী) প্রতিনিধি।

রাজশাহীর বাঘায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকের স্কুল ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।

জানা গেছে, দুইবছর মেয়াদী ম্যানেজিং কমিটির নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ৩৪৯ জন অভিভাবকদের মধ্যে ২৭৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল গণনায় চারজন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হন।

নির্বাচনী ফলাফলে বিজয়ীরা হলেন, মোঃ আব্দুল আওয়াল (রান্টু) ১৮১ , মোঃ মাইনুল হক (মুক্তার) ১২৮, মোঃ উম্মত আলী ১২৫, মোঃ রাবেহুল ইসলাম (ডাবলু) ১২০ ভোট পেয়ে নির্বাচিত হন। পরে আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফলাফলের কপি হস্তান্তর করেন প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপারভাইজার মোঃ মাহমুদুল রহমান খান ।

প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাহমুদুল রহমান খান জানান, উৎসব মুখর পরিবেশে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩৪৯ ভোটারের মধ্যে ২৭৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।