ঢাকাTuesday , 26 July 2022
  • অন্যান্য

দুই ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরে সম্মাননা পেল জবি ছাত্রী

admin
July 26, 2022 4:52 pm
Link Copied!

রেজাউল করিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

রাজধানীর কারওয়ান বাজারে ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পারিসা আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার সাহসিকতার প্রশংসা করেছেন। এমন সাহসিকতার জন্য এবার পারিসাকে সম্মাননা ও উপহার দিয়েছে ‘ইয়ামাহা রাইডার্স ক্লাব।’

সোমবার (২৫ জুলাই) ক্লাবের পক্ষ থেকে একটি টিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। এসময় তারা পারিসাকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন।

ইয়ামাহা রাইডার্স ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা রিজওয়ান উজ জামান বলেন, ‘ওই দিনের ঘটনায় পারিসা আক্তার যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা তরুণ-তরুণীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে পারিসা আক্তারের সাহসিকতার বিষয়টি জেনে আমরা ক্যাম্পাসে এসেছি। ইয়ামাহা রাইডার্স ক্লাবের পক্ষ থেকে ওনাকে কিছু উপহার ও একটি সম্মাননা স্মারক দিয়েছি।’

পারিসা আক্তার বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই যেভাবে পজিটিভ রিভিউ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাতে আমি অনেক খুশি।’

জানা গেছে, গত ২১ জুলাই মিরপুর থেকে তানজিল পরিবহনে সদরঘাটে যাচ্ছিলেন জবি ছাত্রী পারিসা আক্তার। পথে কারওয়ান বাজার যানজটের মধ্যে ছিনতাইয়ের শিকার হন তিনি। দ্রুত বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন।

এমন সময় পাশেই আরেকজনের মোবাইল ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। ওই ছিনতাইকারীকে ধরার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে ছিনতাইকারী ও তার সহযোগীকে পুলিশের হাতে তুলে দেন পারিসা আক্তার ও তার সহপাঠীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।