মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে কর্মরত এ এস আই আক্কাচ আলীর মৃত্যুতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার এক বিজ্ঞপ্তিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে ২৪ জুলাই রোববার রাত পৌনে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় এ এস আই আক্কাচ মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বৎসর। রোববার রাতে এ এস আই আক্কাচের মৃত্যুর খবর শুনে পুলিশ সুপার তার বাড়িতে যেয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রলয় কুমার বলেন, প্রতিটি মৃত্যুই আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। তবুও প্রিয় সহকর্মীকে হারনোর এই শোককে শক্তিতে পরিনত করে বাংলাদেশ পুলিশকে এগিয়ে যেতে হবে। এ এস আই আক্কাচ ১৯৮৩ সালে ১ আগস্ট পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৮ বছর ১১ মাস ২৪ দিন সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ২৫ জুলাই সোমবার সকাল সাড়ে ৯ টায় পুলিশ লাইন মসজিদ প্রাঙ্গনে আক্কাচের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার মোহম্মদ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন। জানাজা শেষে আক্কাচের মৃতদেহ জন্মস্থান মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার চালিশিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
